শনিবার পুরাতন মালদার মালদা থানার সামনে মৌন অবস্থান বিক্ষোভ করে বিজেপির যুব মোর্চার সদস্যরা। আজ তাদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন পুরাতন মালদার যুব মোর্চার সভাপতি সুমন্ত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা চন্দন দে সহ অন্যান্য কর্মীরা। তারা কয়েক দফা দাবি নিয়ে মালদা থানার সামনে এই কর্মসূচী করে। তাদের দাবি গুলি হল তাদের বিজেপির কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় ফাসিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা আজ থানার সামনে মৌন মিছিল করেছে। তাদের অভিযোগ আজ তারা যে কর্মসূচী করছে তার জন্য তারা পুলিশ, এসডিও সকলের কাছে পারমিশন চাওয়ার পরেও তা তারা পায়নি। তাদেরকে তা দেওয়া হয়নি। তারপরেও তারা আজ এই কর্মসূচী করছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/OM7PuIZ9C4M
মালদা